দোয়া ও মোনাজাত

হজ্জ ও ওমরাহর জন্য গুরুত্বপূর্ণ দোয়া ও জিকিরসমূহ

এখানে হজ্জের কিছু নির্বাচিত ও গুরুত্বপূর্ণ দোয়া দেওয়া হলো। দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করুন অথবা একটি ছোট বই সাথে রাখুন।

ইহরাম ও তালবিয়া

তালবিয়া (হজ্জের শ্লোগান)

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ

উচ্চারণ:

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান্‌নিমাতা, লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক।

অর্থ:

আমি হাজির হে আল্লাহ! আমি হাজির। আপনার ডাকে সাড়া দিতে আমি উপস্থিত। আপনার কোনো শরিক নেই। নিশ্চয়ই সব প্রশংসা, সব নিয়ামত এবং সব রাজত্ব আপনারই। আপনার কোনো শরিক নেই।

তাওয়াফ

রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ:

রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাওঁ ওয়া ফিল-আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আযাবান-নার।

অর্থ:

হে আমাদের পালনকর্তা! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে দোজখের আজাব থেকে রক্ষা করুন।

সাঈ

সাফা ও মারওয়া পাহাড়ে ওঠার দোয়া

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ

উচ্চারণ:

ইন্নাস-সাফা ওয়াল-মারওয়াতা মিন শাআ'ইরিল্লাহ।

অর্থ:

নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।

আরাফাত

আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ:

আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

সম্পূর্ণ দোয়া সংকলন ডাউনলোড করুন

আমাদের তৈরি করা সম্পূর্ণ দোয়ার পিডিএফ বইটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

PDF ডাউনলোড করুন