প্যাকেজ বুকিং ও পেমেন্ট
বুকিং কনফার্ম করার জন্য নির্দিষ্ট পরিমাণ অগ্রিম প্রদান করতে হবে। বাকি টাকা ভিসা প্রসেসিং এর আগে পরিশোধ করতে হবে। কোনো কারণে হজ্জ যাত্রা বাতিল করতে চাইলে, কোম্পানির পলিসি অনুযায়ী সার্ভিস চার্জ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
ভিসা ও ফ্লাইট
ভিসা প্রদান সম্পূর্ণভাবে সৌদি দূতাবাসের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এতে এজেন্সির কোনো হাত নেই। ফ্লাইটের সময়সূচী এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত হয় এবং এটি পরিবর্তনশীল হতে পারে।
হোটেল ও যাতায়াত
মক্কা ও মদিনায় বুকিংকৃত হোটেলের দূরত্ব আনুমানিক। প্যাকেজে উল্লেখিত ক্যাটাগরির হোটেল প্রদান করা হবে। যাতায়াতের জন্য সৌদি মোয়াল্লিম কর্তৃক নির্ধারিত বাস ব্যবহার করা হবে।