প্যাকেজ ও বুকিং
আমাদের প্যাকেজে সাধারণত ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, মক্কা ও মদিনায় হোটেল, প্রতিদিন ৩ বেলা খাবার, এসি বাসে যাতায়াত, হজ্জ গাইড (মুয়াল্লিম) এবং জিয়ারত অন্তর্ভুক্ত থাকে।
সরকারি নিয়ম অনুযায়ী প্রাক-নিবন্ধনের জন্য ৩০,০০০ টাকা এবং প্যাকেজ বুকিং কনফার্ম করতে প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম প্রদান করতে হয়।
ভিসা ও পাসপোর্ট
হজ্জ যাত্রার সম্ভাব্য তারিখ থেকে আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। মেয়াদ কম থাকলে দ্রুত রিনিউ করে নিতে হবে।
বাংলাদেশ থেকে হজ্জে যাওয়ার জন্য বাংলাদেশী পাসপোর্ট (Machine Readable বা E-Passport) থাকা বাধ্যতামূলক।
স্বাস্থ্য ও চিকিৎসা
হজ্জযাত্রীদের জন্য মেনিনজাইটিস (Meningitis) টিকা নেওয়া বাধ্যতামূলক। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হয়।
মহিলাদের হজ্জ
ইসলামী শরীয়ত ও সৌদি সরকারের নিয়ম অনুযায়ী মহিলাদের হজ্জে যাওয়ার জন্য অবশ্যই একজন মাহরাম (যাকে বিয়ে করা হারাম যেমন: স্বামী, বাবা, ভাই, ছেলে) সাথে থাকতে হবে। তবে ৪৫ বছরের বেশি বয়সী মহিলারা গ্রুপে যেতে পারেন।